মাঠে চাপে ছিলেন তাঁরা, জানালেন ডু প্লেসি

গুজরাট টাইটান্সকে হারানোর সঙ্গে সঙ্গেই আইপিএল টেবিলে বেশ কিছুটা উন্নতি করেছে রয়্যাল চ্যলেঞ্জার্স বেঙ্গালুরু । এদিন ১৪৮ রান তাড়া করতে নেমে ব্যাট হাতেও শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন বিরাট কোহলই ও ফাফ ডু প্লেসি ।

২৭ বলে ৪২ করেন বিরাট । ডু প্লেসি করেন ২৩ বলে ৬৪ রান । প্রথম ৬ ওভারের মধ্যে দলের রান ৯০ পার হয়ে গেলেও মাঝে একের পর এক উইকেট হারিয়ে কাজটা কঠিন করে ফেলেছিল আরসিবি ।

শেষ পর্যন্ত স্বপ্নিল সিংয়ের সঙ্গে জুটি গড়ে বেঙ্গালুরুকে জয় এনে দেন দীনেশ কার্তিক । অধিনায়ক ফাফ অবশ্য মেনে নিলেন মাঝের সময়টা চাপে পড়ে গিয়েছিলেন তাঁরা । তবে মাঠে যারা ছিলেন তাঁরা ঠান্ডা মাথায় নিজেদের কাজটা করে গিয়েছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube