অবশেষে স্বস্তি সিরাজে

চলতি আইপিএলে শুরু থেকে একেবারেই ছন্দে ছিলেন না মোহম্মদ সিরাজ । তবুও তাঁকে রেখেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিসিআই । স্বাভাবিকভাবেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের অন্দরে সিরাজকে নিয়ে একটা উদ্বেগ ছিলই । তবে তাঁর শনিবারের পারফরম্যান্স কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়কেও ।

এদিন গুজরাট টাইট্যান্সের বিরুদ্ধে ৪ ওভারে ২৯ রানের বিনিময় ২ উইকেট ঝুলিতে পুড়েছেন সিরাজ । ম্যাচ শেষে হায়দরাবাদি পেসার জানালেন, শুক্রবার তিনি যা অসুস্থ ছিলেন, তাতে মাঠে নামার কথা কল্পনাও করতে পারেননি । পাশাপাশি বললেন, মাঝে টানা লাল বলের ফরম্যাটে খেলায় ছোট ফরম্যাটে ছন্দ পেতে একটু সময় লাগছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube