আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালী বাগের গাড়ি ভাঙচুর করার ঘটনা প্রকাশ্যে এল । রবিবারের এই ঘটনায় অভিযোগের তির উঠল বিজেপির বিরুদ্ধে । হুগলীর খানাকুলের পলাশপাই এলাকায় ঘটল এই ঘটনা ।

এদিনের ঘটনায় যদিও জানা যায় তৃণমূল প্রার্থী গাড়িতে ছিলেন না । তিনি গাড়ি রেখে অন্যত্র প্রচার করছিলেন বলে জানান । সেখানেই বিজেপির লোকজন হামলা চালায় বলে অভিযোগ ওঠে । তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, ‘বিষয়টা আমরা পুলিশকে জানিয়েছি । পুলিশ ব্যবস্থা নেবে । অপরদিকে, খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ জানান, ‘এটা তৃণমূলের দলীয় কোন্দল । এই ঘটনায় বিজেপির কোন সম্পর্ক নেই’।
তৃণমূল প্রার্থী মিতালী বাগের দাবি, তাকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল । ঘটনায় আহত হয়েছে তার গাড়ির চালক । তিনি জানান, ‘এর জন্য দায়ী খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ ।আমরা চাইব বিধায়কের শাস্তি হোক’ ।

এই ঘটনায় সরব হয় তৃণমূল নেতৃত্ব । এক্স হ্যান্ডেলে ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি দিয়ে বিজেপিকে বিঁধতে ছাড়ল না তৃণমূল । ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

