কলকাতার সমর্থনে আপ্লুত শ্রেয়স । ২০২২ সালের আইপিএলে শ্রেয়স আইয়রকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডারস । তবে কোভিডের কারণে সেবারের আইপিএল সীমাবদ্ধ ছিল দেশের তিনটি স্টেডিয়ামের মধ্যেই ।
চোটের কারণে গতবারের আইপিএলেও মাঠে নামতে পারেননি শ্রেয়স । কাজেই কলকাতার সমর্থকদের সামনে কেকেআর অধিনায়ক হিসাবে তাঁর এটাই প্রথম মরসুম । গত কয়েকটা ম্যাচের অভিজ্ঞতা থেকেই শ্রেয়স জানালেন কলকাতার সমর্থকরা তাঁর কাছে স্পেশাল ।
নাইট রাইডারস মিডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে কেকেআর অধিনায়ক বলেছেন, বিশ্বকাপের সময়ও তিনি দেখেছিলেন ক্রিকেট নিয়ে এই শহরের উন্মাদনা । ইডেনে তাঁরা যে সমর্থন পান তাতে অভিভুত নাইট অধিনায়ক । জানালেন এই অনুভুতি বলে বোঝানো সম্ভব নয় ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

