মোহনবাগান ফাইনালে উঠলে ফাইনাল হবে যুবভারতী ক্রীড়াঙ্গনেই । সম্ভাবনা ছিলই, আলোচনাও চলছিল । শেষ পর্যন্ত সেই খবরেই সরকারিভাবে সিলমোহর দিয়ে দিল এফএসডিএল কর্তৃপক্ষ ।
এফএসডিএল কর্তৃপক্ষ জানিয়ে দিল, যে দুটি দল ফাইনাল খেলবে, লিগ পর্বে তাঁদের মধ্যে যে দল বেশি পয়েন্ট পেয়েছিল, তাঁদের হোমগ্রাউন্ডে হবে ফাইনাল । অর্থাৎ মোহনবাগান যেহেতু লিগের সেরা হয়েছে, তাই তাঁরা ফাইনালে উঠলে খেলবে যুবভারতীতে ।
মোহনবাগান ও মুম্বইয়ের মধ্যে লিগ পর্বের নির্ধারক শেষ ম্যাচে যুবভারতী দর্শকপূর্ণ হয়ে গিয়েছিল । তাই এফএসডিএল জানে মোহনবাগান যুবভারতীতে ফাইনাল খেললে মাঠ ভোরে যাবে । সেই কারণেই এই সিদ্ধান্ত নিলেন তাঁরা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

