সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন রায় ঘোষণা করল আদালত । এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পুরো প্যানেল বাতিল করার নির্দেশ দিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ । ২৫৭৫৩ জনের নিয়োগ বাতিল করা হল এদিন ।
সকাল সাড়ে ১০টায় রায় ঘোষণা করে হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চ । ২৪ হাজারের বেশি নিয়োগ নিয়ে করা হয় ঘোষণা । একসঙ্গে ৩৫০টি মামলার রায় ঘোষণা করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ । একই সঙ্গে জানা যায় সিবিআই তাঁদের তদন্ত চালিয়ে যাবে এই মামলায় । রাজ্যের করা যুক্ত সুপার নিউমারিক পোস্ট তৈরি করা নিয়েও সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিল আদালত ।পাশাপাশি বেআইনি নিয়োগ আটকাতে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল বলে আদালতের পর্যবেক্ষণ ।
প্রায় সাড়ে তিন মাস ধরে সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের বিশেষ বেঞ্চে মামলাটির শুনানি চলেছে । বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চে টানা শুনানি হয়েছে এই মামলার । গত ২০ মার্চ ওই বেঞ্চে শুনানি শেষ হয়ে যায় । তারপর রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত ।
উল্লেখ্য, এসএসসির গ্ৰুপ-সি, গ্ৰুপ-ডি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির ২৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে । প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন । সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়ে হাই কোর্টের বিশেষ বেঞ্চে মামলাটি ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট । বিশেষ বেঞ্চকে ছ’মাসের মধ্যে শুনানি শেষ করতে বলেছিল শীর্ষ আদালত । সেই মতো গত ৫ই ডিসেম্বর (২০২৩) থেকে ওই মামলাগুলির শুনানি শুরু হয় বিশেষ বেঞ্চে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

