স্ট্রং রুমে ইভিএম-এ কারচুপির অভিযোগ রুখতে এবার অভিনব পন্থা নিল জাতীয় নির্বাচন কমিশন । কমিশনের সিদ্ধান্ত অনযায়ী এবার থেকে স্ট্রং রুমের বাইরে যে কোন রাজনৈতিক দল শিবির করে বসে থেকে নজর রাখতে পারবে স্ট্রং রুমের দিকে । সেখানকার সিসিটিভি ফুটেজের মাধ্যমে ভেতরে কোন কারচুপি হচ্ছে কি না তা জানতে পারবেন রাজনৈতিক দলের কর্মীরা ।
প্রতিটি স্ট্রং রুমের বাইরে এক প্ল্যাটুন অর্থাৎ ২৪ জন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবার । তিন শিফটে তাঁদের ডিউটি দেওয়া হয়েছে বএল খবর । পাশাপাশি প্রতিদিন সকালে ও বিকেলে নিয়ম করে রিটার্নিং অফিসারকে স্ট্রং রুমে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে । একই সঙ্গে সেই সংক্রান্ত রিপোর্ট লিখে রেখে আসতে হবে সেখানে রাখা খাতায় ।
যদি কোন প্রার্থী স্ট্রং রুমের অবস্থা দেখতে চান তাঁকে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় পেরিয়ে স্ট্রং রুমের সামনে পৌঁছতে হবে । সঙ্গে জলের বোতল মোবাইল সহ অন্যান্য কিছুই রাখা চলবে না । শুধুমাত্র সাদা কাগজ এবং পেন নিয়ে প্রার্থী যেতে পারেন স্ট্রংরুমের সামনে । সেখানে রাখা খাতায় তাঁর নিজের নাম, ফোন নাম্বার, ঠিকানা সহ যাবতীয় তথ্য লিখতে হবে প্রার্থীকেও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

