উদ্ধার গাঁজা, পুলিশের জালে ধৃত চালক ও খালাস!

পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য গাড়ি কিনে মাল বহনের পাশাপাশি গাঁজা পাচার চালাত মালিক নিজে । সেই সময় পুলিশের হাতে ধরা পড়ল ৬৪ কেজি গাঁজা সহ একটি গাড়ি । সোমবারের ঘটনায় ধৃত চালক ও খালাসি ।

৬৪ কেজি গাঁজা সহ দুই জনকে গ্রেফতার করা হল । ঘটনাটি ঘটেছে সন্ধ্যায় ফরাক্কার শংকরপুর ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে । পুলিশ সুত্রে জানা যায়, ধৃতদের নাম সুশীল কুন্ডু, সে গাড়ির চালক । তাঁর বাড়ি নদীয়া জেলার হিজুলি গ্রামে । ধৃত সাধন রায়, গাড়ির খালাসি । তাঁর বাড়ি নদীয়া জেলার শাল বাগানে ।

পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য গাড়ি কিনে মাল বহনের পাশাপাশি গাঁজা পাচার চালাত মালিক নিজে বলে জানা যায় । কোচবিহার থেকে গাঁজা কিনে নদীয়া পাচার করতো গাড়ির মালিক সুশিল বলে জানা যায় । ঠিক সেই ভাবে আবার কোচবিহার থেকে গাঁজা কিনে নদীয় নিয়ে পাচার করার আগে ফরাক্কার পুলিশের জালে ধরা পড়লো চালক ও খালাসি ।

গতকাল সন্ধ্যায় ফরাক্কার শঙ্করপুর ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে একটি এগারোশো নয় গাড়িতে তল্লাশি চালিয়ে চারটি বস্তা থেকে ৬৪ কেজি গাজা উদ্ধার করে পুলিশ । তারপর গাড়ি সহ চালক ও খালাসিকে গ্রেফতার করে পুলিশ । ধৃতদের মঙ্গলবার দুপুরে সাত দিনের পুলিশ হেপাজত চেয়ে জঙ্গীপুর আদালতে পাঠায় পুলিশ । কি উদ্দেশ্য গাঁজা গুলো নিয়ে যাচ্ছিল তার তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube