পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় মিলল না স্থগিতাদেশ

পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় স্থগিতাদেশ দিল না আদালত । এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল সিঙ্গেল বেঞ্চ । সেই নির্দেশে হস্তক্ষেপ নয়, মঙ্গলবার এমনটাই জানাল বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ ।

পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গেল বেঞ্চের সিবিআই অনুসন্ধানের নির্দেশে রাজ্যের চাওয়া অন্তর্বতী স্থগিতাদেশ আবেদনে এখনই হস্তক্ষেপ করল না আদালত। বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের প্রশ্ন সিবিআই এর এই অনুসন্ধানে সমস্যা কি আছে?

রাজ্যের পাল্টা উত্তর সংশ্লিষ্ট চিঠির তদন্ত হওয়া উচিত রাজ্যের স্বরাষ্ট্র দফতরের নিয়ন্ত্রণে । একটা অ্যানোনিমাস লেটারের অনুসন্ধান সিবিআইকে করতে বলা হয়েছে বলে জানায় রাজ্য । সিবিআই এর ম্যানুয়ালে এমন এক্তিয়ারের কথা বলা নেই বলেও উল্লেখ করে দেয় রাজ্য । আগামী ১৮ এপ্রিল তারিখ মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube