দীঘায় সমুদ্র স্নানের সময় স্পিডবোটের আঘাতে গুরুতর আহত এক পর্যটক মহিলা । সৈকত নগরী দিঘায় বেড়াতে এসে স্পিডবোটের আঘাতে গুরুতর আহত হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে নিউ দীঘায় ।
এদিনের ঘটনায় জানা যায়, গত রবিবার পরিবার নিয়ে দিঘায় বেড়াতে আসেন ৩২ বছর বয়সী ইয়াসমিন খাতুন বয়স । তাঁর বাড়ি হাওড়া জেলার খাস খামার বাউরিয়া তাজমহল লাইব্রেরি এলাকায় । এদিন নিউ দিঘায় স্নান করার সময় তাঁর উপর দিয়ে স্পিডবোট চলে যায় ।
গুরুতর আহত অবস্থায় নুলিয়ারা তাঁকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন । বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন । এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে সৈকত নগরী দিঘায় ।
দীঘায় গ্রীষ্মের ছুটিতে নতুন আকর্ষণ ওয়াটার রাইডিং। স্পিড বোট, প্যারাসুট, প্যাডেল বোর্টিং সহ আরও বেশ কিছু রাইড রয়েছে । এর মধ্যে স্পিডবোট বেশ জনপ্রিয় । প্রতিটি পর্যটন কেন্দ্রেই ওয়াটার রাইড থাকলে প্রশাসনের তরফে বিশেষ নজরদারি চালানো হয় । যাবতীয় নিয়ম মানা হচ্ছে কি না বা পর্যটকদের সুরক্ষায় কোনও খামতি থাকছে কি না, সেই দিকে দেওয়া হয় বিশেষ নজর । আজকের ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন ছুঁড়ে দিল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

