ভোট এলেই লক্ষীলাভ হয় টগর বাজনাদারদের

তাঁরা দুর্গাপুজো বা কালীপুজো এই সমস্ত পুজো পার্বনে মূলত বাজনা বাজিয়ে থাকেন । কিন্তু ভোট এলেই নিয়মিত ডাক পড়ে তাঁদের । ভোট এলেই দৈনন্দিন লক্ষীলাভ হয় টগর বাজনার সঙ্গে যুক্ত কর্মীদের । তৃণমূল হোক বা বিজেপি,এমনকি হোক কংগ্রেস, যে দলের ভোটের প্রচার থাকে তাঁদের হয়ে ভোট প্রচারে বাজনা বাজিয়ে মানুষের কাছে প্রার্থীকে নিয়ে পৌঁছান তাঁরা । এইভাবে দৈনন্দিন প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা রোজগার হয় এক একজনের ।

ইতি মধ্যেই ভোটের বাদ্যি বেজে গিয়েছে । ঘোষণা হয়েছে প্রার্থী তালিকা, শুরু হয়েছে মনোনয়ন পত্র জমা দেওয়ার পালা । প্রার্থীরা ভোটের ময়দানে নেমে পড়েছেন জোরদার প্রচারে । রাজনীতির সব থেকে বড় উৎসব পর্ব শুরু হয়েছে । ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলাতে তৃতীয় ও চতুর্থ দফায় লোকসভা নির্বাচন রয়েছে । আর এই ভোটের হাওয়া রাজনীতির ব্যক্তিত্বদের ছাড়িয়ে আরও এক শ্রেণির কাছে বড় উৎসবের সময় হয়ে দাঁড়িয়েছে । কারণ ভোট এলে তাঁদের মুখে হাসি ফোটে । হয় বাড়তি লক্ষ্মীলাভ ।

তাঁরা বাজনা বাদক, তাঁরা টগর বাজনার সঙ্গে যুক্ত । ভোটের সময় তাঁদের ডাক আসে চারিদিক থেকে । রাজনীতির কোনও দলের রং দেখার সময় পান না তাঁরা । যেদিক থেকে ডাক আসে, সেখানেই ছোটেন তাঁরা । ভোটের জমকালো প্রচারকে আরও মাতিয়ে তোলেন তাঁরা । প্রার্থীরা যখন জোরদার প্রচারে ব্যস্ত থাকেন, তখন এই বাজনা বাদকরা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেন । গণতন্ত্রের উৎসবের বাজনা শোনা যায় তাঁদের মাধ্যমে ।

পরিবারকে দেওয়ার মত সময় হাতে থাকে না তাঁদের । কিন্তু এই সময় লক্ষী লাভ হয় বেশ ভালোই । বাজনা বাদকরা বলছেন, ভোট তাঁদের কাছে বড় উৎসব । ভোট এলেই তাঁরা খুশি হয়ে যান । বিশেষ করে লোকসভা বা বিধানসভা নির্বাচনে বড় বড় ডাক পান তাঁরা । প্রার্থীরা বিভিন্ন দিকে প্রচার করেন । আর ভোটের বাজনা শোনাতে প্রার্থীর সঙ্গে হাজির হন তাঁরা । ফলে বিয়ে বাড়ি বা উৎসবে তাঁরা গেলেও অপেক্ষা করে থাকেন ভোটের জন্য । ভোট আসার আগে থেকে রাজনীতির ঘরে যেমন প্রস্তুতি শুরু হয়, তেমনি প্রস্তুতি শুরু হয়ে যায় এই বাজনা বাদকদেরও ঘরেও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube