বঙ্গে ১ মাস ধরে ছিল ২ জঙ্গিরা । একাধিকবার ঠিকানা বদলে বঙ্গে ঘাঁটি বানিয়ে রেখেছিল বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে জড়িত এই জঙ্গিরা । ঠিকানার পাশাপাশি বারবার বদল সিমকার্ডও ।
আটক করার পর তাঁদের কাছে থেকে উদ্ধার করা হয় একাধিক নথি । তার সুত্র ধরেই জানা যায়, তাঁরা বদল করেছিল একাধিক সিমকার্ড । ৩৫টির বেশি সিমকার্ড বদল করে ২ জঙ্গি । একই সঙ্গে জাল আধারকার্ড ব্যবহার করেছিল জঙ্গিরা; যার ভিত্তিতেই একাধিক হোটেলে গাঁ ঢাকা দিতে পেরেছিলেন তাঁরা । জাল আধারকার্ডের মাধ্যমেই একাধিক সিমকার্ড আদায় করেছিল তাঁরা । এমনই চাঞ্চল্যকর দাবি এনআইএ সূত্রের ।
জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩৫টি সিমকার্ড, ৩টি ল্যাপটপ । পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় একাধিক নথি । বেশকিছু মোবাইল, VPN মেশিন, রাউটারও উদ্ধার করা হয় তাঁদের কাছ থেকে । বাজেয়াপ্ত করা হয় নোটবুক, ডায়েরি ও লিফলেট ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

