বরাহনগরে রহস্যমৃত্যু, ঘটনাস্থলে ফরেন্সিক টিম !

একই পরিবারে তিনটি দেহ উদ্ধারের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় বরাহনগর নিরঞ্জন সেন নগর অঞ্চলে । সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে বরাহনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ।

এই ঘটনার তদন্ত করার জন্য রবিবার ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট আসে ঘটনাস্থলে । পুলিশ সূত্রে খবর, সোমবার ফরেনসিক টিম আসে । এই ঘটনায় হালদার বাড়ির ভাড়াটিয়াদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় বরাহনগর থানায় । মোট সাতটি ঘর ভাড়া দেওয়া হয় এই হালদার বাড়িতে ।

গতকালই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল তাঁদের প্রাথমিক অনুমান তিন জনের মধ্যে দু’জনকে খুন করে আর একজন আত্মঘাতী হয়েছে । অথবা বাইরে থেকে কেউ এসে তিনজনকে মেরেই চলে গিয়েছে। বাড়িতে সিসিটিভি থাকা সত্ত্বেও নেই সিসিটিভির ডিভিআর মেশিন । তাহলে কি এই খুনের পেছনে বাইরের কেন যোগাযোগ রয়েছে । ঘটনা খতিয়ে দেখছে বরাহনগর থানার পুলিশ।

প্রসঙ্গত, রবিবার বরাহনগর অঞ্চলে নিরঞ্জন সেন নগর এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হল ৩ জন ব্যক্তির মৃতদেহ । স্থানীয় সূত্রে জানা যায়, দেহ তিনটি বাবা, ছেলে ও নাতির । এই ঘটনায় বাবা শংকর হালদার, ছেলে অভিজিৎ হালদার ও নাতি বর্ণ হালদারের মৃতদেহ উদ্ধার করা হয় । তাঁরা প্রত্যেকেই ২৫ নম্বর নিরঞ্জন সেন নগরের বাসিন্দা ছিলেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube