এবার রাহুল গান্ধির কপ্টারে চলল তল্লাশি । তবে কংগ্রেস সাংসদের কপ্টারে আয়কর তল্লাশি নয়; সোমবারের এই অভিযান চালায় নির্বাচন কমিশনের ‘ফ্লাইং স্কোয়াড’।
সোমবার তামিলনাড়ুর নীলগিরি থেকে নিজের কেন্দ্র কেরলের ওয়েনাড় যাওয়ার পথে রাহুলের কপ্টারে তল্লাশি চালান নির্বাচন কর্মীরা । ভোটের প্রচারের জন্য কপ্টার ভাড়া নিয়ে থাকেন রাজনৈতিক নেতা-নেত্রীরা । পুলিশ জানিয়েছে, দলের ভাড়া নেওয়া রাহুলের সেই চপারে হানা দেয় ‘ফ্লাইং স্কোয়াড’ । আধ ঘন্টা তল্লাশি চালানোর পর রাহুলের চপারকে উড়তে অনুমতি দেওয়া হয় বলে খবর ।
রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে আয়কর হানা নিয়ে শোরগোল পড়েছিল । তার কয়েক ঘণ্টার মধ্যেই রাহুল গান্ধীর কপ্টারে ‘তল্লাশি’ চালানো হল ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

