অভিষেক বন্দোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর হানা!

হলদিয়া সফরের একদিন আগে আজ, রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের হেলিকপ্টারে চলল আয়কর দফতরের অভিযান । বেহালা ফ্লাইং ক্লাবে হেলিকপ্টারের ট্রায়াল রানের সময় আয়কর কর্মকর্তারা তল্লাশি চালান বলে জানা যায় ।

বেহালা ফ্লাইং ক্লাব থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের হেলিকপ্টারের ট্রায়াল রানের সময়, আয়কর কর্মকর্তাদের একটি দল সেখানে উপস্তিত হয় । তৃণমূল সূত্র থেকে জানা যাচ্ছে, অভিষেক বন্দোপাধ্যায়ের হেলিকপ্টারে এদিন তল্লাশি চালান তাঁরা ।

রবিবারের এই ঘটনায় জানা যায়, কর্মকর্তারা এদিন নিরাপত্তা কর্মীদের সরিয়ে দেন ।কপ্টারের ভিতরে থাকা প্রতিটি ব্যাগ খুলে, হেলিকপ্টারের প্রতিটি কোণে তল্লাশি চালান তাঁরা । পরবর্তীতে জানা যায়, আয়কর কর্মকর্তারা যখন কিছু খুঁজে পাননি, তখন দীর্ঘক্ষণ তাঁরা হেলিকপ্টারটিকে উড়তে দেননি ।

সূত্রের দাবি, এই বিষয়ে অভিষেক বন্দোপাধ্যায়ের নিরাপত্তা কর্মীরা হেলিকপ্টারটি উড়তে না দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে, আইটি আধিকারিকদের সঙ্গে নিরাপত্তা কর্মীরা বচসায় জড়িয়ে পড়েন । এর পরে আধিকারিকদের পক্ষ থেকে হেলিকপ্টারটিকে অবৈধভাবে আটকে রাখার হুমকিও দেওয়া হয় বলে দাবি করা হয় । এমনটাই অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube