সন্দেশখালিতে বিধ্বংসী আগুন, লাগল রাজনৈতিক রঙ!

সন্দেশখালিতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল তিনটি দোকান । রবিবার সাতসকালে ঘটে এই ঘটনা । ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও । কী কারণে আগুন লাগে তা এখনও পর্যন্ত জানা যায়নি বপ্লেই খবর ।

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল তিনটি দোকান । রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা সন্দেশখালি থানার ভান্ডারখোলা বাজারে । আর এই আগুন নিয়ে তৃণমূল বিজেপি রাজনৈতিক কাজিয়া শুরু হয়েছে ।

আগুনে যে তিনটি দোকান ভস্মীভূত হয়েছে, তারমধ্যে দুটি বিজেপি সমর্থকের দোকান বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে । অন্য দোকানটি তৃণমূল সমর্থকের বলেই উঠছে দাবি ।

এদিনের এই ঘটনায় বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই আগুন লাগিয়েছে তাঁদের সমর্থকদের দোকানে । তবে ঘটনাটি নিয়ে পাল্টা অভিযোগ করতে ছাড়েনি তৃণমূলও ।

ইতিমধ্যেই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করছেন বলে জানা যায় । ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও । প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে বলেই মনে করছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube