নন্দীগ্রামে বিজেপির ব্যানার পতাকা ছিঁড়ে দেওয়া এবং পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল । শুক্রবার রাতের এই ঘটনায় অভিযোগের তির ওঠে তৃণমূলের দিকে । আর এই ঘটনায় সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে তৃণমূল ।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে । মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের ৬৬ নম্বর বুথে কয়েকটি জায়গায় বিজেপির পতাকা এবং ব্যানার বাঁধা ছিল । গতকাল রাতে সে সমস্ত পতাকা এবং ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং পুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি ওঠে । বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস এই কাণ্ড ঘটিয়েছে ।
অপরদিকে গোটা ঘটনা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস । উল্টে এই ঘটনার পেছনে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছে তৃণমূল । ভোট আবহে উত্তপ্ত রয়েছে নন্দীগ্রামের ব্যানার এবং পতাকা ছিঁড়ে দেওয়া পুড়িয়ে দেওয়ার রাজনীতি । সব পক্ষই একে অপরে দিকে অভিযোগের আঙ্গুল তুলছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

