শান্তিপূর্ন নির্বাচন করার দাবি পরিবেশবিদদের

শান্তিপূর্ন নির্বাচন করার দাবিতে সরব পরিবেশবিদরা । এবার বেআইনি শব্দবাজি কারখানা বন্ধ করার দাবি জানালেন পরিবেশবিদরা । নির্বাচনী প্রচারে পরিবেশবান্ধব জিনিসপত্র ব্যাবহার করার দাবি পরিবেশবিদদের ।

একই সঙ্গে ভোট কর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হল নাগরিক সমাজের পক্ষ থেকে । শান্তিপূর্নভাবে যাতে নির্বাচন করা যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আবেদন জানাল নাগরিক সমাজ । ফ্লেক্স বেবহার না করে যাতে কাপড় ব্যবহার করা হয় সেই দাবি জানিয়েছেন নাগরিক সমাজ এর পক্ষ থেকে বিশ্বজিৎ মুখার্জি ।

সন্ত্রাস মুক্ত নির্বাচন করার দাবিতে সরব নাগরিক সমাজ । পরিবেশ অ্যাকাডেমির তরফ থেকে নাগরিক সমাজের পক্ষ নির্বাচন কমিশনে আসে এক প্রতিনিধি দল । তাঁদের মূল দাবি, শান্তিপূর্ণ নির্বাচন , পরিবেশ বান্ধব নির্বাচন করা । পাশাপাশি যারা ভোট দিতে গিয়ে মারা যাচ্ছেন, নির্বাচনের আগে বা পরে তাঁরা কেন ক্ষতি পূরণ পাবে না? সরকারি কর্মীরা যদি পান তাহলে বাকিরা কেন পাবেন না, এমনই কিছু প্রশ্ন তোলেন তাঁরা ।

পঞ্চায়েতে যেখানে ঝামেলা হয়েছে সেখানে বেশি করে নজর দেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা । নাগরিক সমাজের তরফে হ্যান্ড বিল বিলি করা হয়েছে এই বিষয়ে । ফ্লেক্স ব্যবহার বন্ধ করার দাবিও জানান সদস্যরা । কারণ সেই ফ্লাক্স গুলো পরবর্তী কালে ঠিক মত বাতিল করা হয় না বলেও তাঁরা অভিযোগ তুলেছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube