আজ ফের জাতির উদ্দেশ্যে ভাষণ মোদীর

নিউজটাইম ওয়েবডেস্ক :  

দেশজুড়ে করোনা আতঙ্ক। আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। লকডাউন প্রায় গোটা ভারতে। পরিস্থিতির মোকাবিলায় মঙ্গলবার ট্যুইটে প্রধানমন্ত্রীর বার্তা, আজ রাত আটটায় ফের জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী।

বাংলায় বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। ফের দু’জনের শরীরে মিলেছে মারণ জীবাণু।এদের দু’জনেই বিদেশ যাত্রা করেছেন। একজন ফিরেছিলেন মিশর থেকে অন্যজন, ব্রিটেন থেকে বলে খবর। ভারতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১১।

এদিকে মঙ্গলবার, করোনাতঙ্কে দিল্লির শাহিনবাগের জমায়েত তোলা হয়েছে।

সুনসান কলকাতা। করোনা সংক্রমণ মোকাবিলায় জারি লকডাউন। বন্ধ ট্রেন ও গণপরিবহণ। সোমবার রাতেই শতাধিক লকডাউন অমান্যকারীকে গ্রেফতার করা হয়।  লকডাউন ভাঙলেই কড়া শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে।

 পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে, লকডাউনের নির্দেশিকা না মানলে আইন মোতাবেক পদক্ষেপ গ্রহণ করা হবে। নির্দেশ অমান্য করলেই হাজার টাকা জরিমানা বা ৬ মাসের কারাবাসের শাস্তি হবে, এমনটাই জানিয়েছে কেন্দ্র।

 

ভারতীয় দণ্ডবিধির ১৮৮ নম্বর ধারায় এই শাস্তি বলবৎ হবে। তবে, একাংশের তাতেও হেলদোল নেই ।

সোমবার সর্বদলীয় বৈঠক হয় নবান্নে। সকল রাজনৈতিক দল  এক হয়ে করোনার বিরুদ্ধে লড়াই করার কথা বললেন। আলোচনা করলেন বহু বিষয়ে। তবে লকডাউনের সঙ্গে সঙ্গে শ্রমিক ও গরিব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানান বিরোধী দলের প্রতিনিধিরা। এই পরিস্থিতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube