করোনার নতুন ভরকেন্দ্র স্পেন, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৩ হাজার

নিউজটাইম ওয়েবডেস্ক : ইতালী থেকে এবার করোনার এপিসেন্টার হয়ে উঠছে স্পেন।  বিশেষজ্ঞদের দাবি বুধবারের মধ্যে করোনা সংক্রমনে গ্রাফ পৌঁঠবে একেবারে চুড়ান্ত প‌র্যায়ে পৌঁছে ‌যাবে।  এবার ইউরোপে করোনার মূল কেন্দ্র হয়ে উঠবে এই দেশই এমনটাই আশঙ্কা করছে বিশেষজ্ঞরা।

মঙ্গলবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়, বর্তমানে এই দেশএ করোনা আক্রান্তের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৩৩ হাজারেরও উর্দ্ধে।  গতকালই এই সংখ্যা ছিল ৪০০০ এরও কম।  এবং মৃতের সংখ্যা ২০০০, গতকালের থেকে ৪৬২ টি বেশি।  এরই মধ্যে সোমবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন স্পাএনে উপপ্রধান মন্ত্রী। তাঁর করোনা পরীক্ষর ফল আসবে মঙ্গলবার।

গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় ‌যেখানে দেখা ‌যায় হাসপাতালে ‌যথেষ্ঠ বেড নেই, ফলে রোগীরা ‌যত্রতত্র পড়ে রয়েছেন মেঝেতেই। এমনকি কাশছেন রোগীরা এবং তাদের একেবারে কাছেই রয়েছেন স্বাস্থ্য কর্মীরা। এই ছবির সাহা‌য্যে দেশ বাসিকে বোঝানোর চেষ্টা চলছে এক্ষুণি সামাজুক দুরত্ব বজায় রাখা ঠিক কতটা জরুরী।

এখনও প‌র্যন্ত স্পেনের মাদ্রীদে মৃতের হার সবথেকে বেশি।  এখামকার স্বাস্থ্য ব্যবস্থাও প্রায় ভেঙে পড়েছে।  অন্যদিকে ইতালীতে বর্তমানে মৃতের সংখ্যা ৫,৪৭৬।  এর মধ্যে ২৩জন চিকিৎসকের মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে। তবে আশার আলো এটাই নতুন করে আক্রান্তের কথা জানা ‌যায়নি খবর নেই মৃত্যুর খবরও।

তবে আমেরিকার অবস্থাও বেশ সঙ্গীন, আগামী কিছুদিনের মধ্যেই রোগীর তুলনায় ভেন্টিলেটরের সংখ্যা কম পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।  এদিন মেয়র বিল ডে ব্লাঁসিও জানান, এই সপ্তাহের পর বাড়তে পারে মৃত্যুর হার। কারণ হিসেবে তিনি বলেন জায়গা ও ‌যন্ত্রপাতি ‌যথেষ্ঠ নেই।  এমনকি গোটা অবস্থার হাল ফেরাতে শ‌‌য্যা সংখ্যা অন্ততপক্ষে ৫০ শতাংশ না বাড়ালে , আরও খারাপ হতে পারে অবস্থা।

আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা  ৩৫ হাজারেরও বেশি, এর মধ্যে ২০ হাজারেরও বেশি মানুষই নিউইয়র্ক শহরের।  ইতিমধ্যেই আমেরিকায় মৃত্যু হয়েছে ৪৯৬ জনের। ফলে প্রশাসনের তরফ থেকে এপ্রিলে অবস্থার উন্নতির ‌যে আশ্বাস দেওয়া হয়েছিল তা বর্তমানে সম্ভবপর বলে মনে হচ্ছেনা।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube