নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্যসচিবের ভূমিকায় ক্ষুব্ধ আদালত

হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্যসচিবের ভূমিকা নিয়ে চুড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি । জানা যাচ্ছে মুখ্যসচিবের ভূমিকায় ক্ষুব্ধ হয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচী ।

নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ২৩ এপ্রিলের মধ্যে রাজ্যকে নিজেদের অবস্থান জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করার অনুমোদন নিয়ে রাজ্যের অবস্থান জানানোর জন্য তৃতীয়বার সময় দিল আদালত।

সেই নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট দিলেন রাজ্যের মুখ্যসচিব । সেই রিপোর্টে জানানো হয়, লোকসভা নির্বাচনের পরে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করার বিষয়ে অনুমোদন নিয়ে রাজ্যের অবস্থান সিদ্ধান্ত জানানো হবে।

তাতেই বেজায় ক্ষুব্ধ হন বিচারপতি জয়মাল্য বাগচী । তাঁর প্রশ্ন, মুখ্যসচিবকে ডেকে পাঠাবো ? নির্বাচনের সঙ্গে বিচারপ্রক্রিয়ায় অনুমোদনের কি সম্পর্ক ? পুলিশ কি FIR করা বন্ধ করেছে ? তদন্ত বন্ধ আছে ? আপনাদের বিলাসিতার জন্য তদন্তকারী সংস্থা বসে থাকবে ? এদিন বিচারপতির জয়মাল্য বাগচী আরও মন্তব্য করেন, মুখ্যসচিবকে সিদ্ধান্ত নিতেই হবে । হয়তো সিদ্ধান্তের কারণে কোন রাজনৈতিক দলের কাছে তিনি অপ্রিয় হয়ে যাবেন। কিন্তু তার থেকেও অনেক বড় দ্বায়িত্ব তার ওপর ন্যস্ত আছে ।

এরপর বিচারপতির মন্তব্য করেন, মুখ্যসচিব রাজ্যের আইন দপ্তরের সঙ্গে কথা বলছেন, কিন্তু তদন্তকারী সংস্থার সঙ্গে কথা বলছেন না । এরকম কেন হবে ? ।একজন মুখসচিবের এই নিস্তব্ধতায় আদালতের মনে সন্দেহের উদ্রেক হচ্ছে যে এই অভিযুক্তরা কতটা প্রভাবশালী ।

এত কিছুর পর বিচারপতির সংশয়, দেড় বছর ধরে অনুমোদনের অপেক্ষায় বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না; তদন্তকারী সংস্থা বিচারপ্রক্রিয়া শুরু করতে পারবে তো? এজলাসে এদিন এমনই প্রশ্ন বিচারপতির । এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির তদন্ত কীভাবে এগোয় সেটাই এখন দেখার বিষয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube