আদালতের নির্দেশ কার্যকর না হওয়ায় ক্ষুব্ধ বিচারপতি জয়মাল্য বাগচী ডিভিশন বেঞ্চের । ‘এটা তো খুবই বেদনাদায়ক। কী করেছেন বা করেননি সেটা জানতে হবে তো!’ মুখ্যসচিবের রিপোর্ট না পেয়ে মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচীর ।
এদিন দুপুর ২টো নাগাদ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হাজির থাকতে বলা হয় । তবে আদালত জানায় এই নির্দেশের পরেও যদি কাজ না হয় তাহলে মুখ্যসচিবকে হাজিরার নির্দেশ দেওয়া ছাড়া উপায় থাকবে না ।
নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করার জন্য সিবিআই-এর তরফ থেকে রাজ্যের কাছে যে অনুমোদন চাওয়া হয়েছিল সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কতদিনের মধ্যে নেওয়া সম্ভব হবে, এমনটাই জানতে চেয়ে রিপোর্ট তলব করা হয় ।
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়, সুবিরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ, কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ একাধিক ব্যক্তির জামিনের মামলায় নির্দেশ বিচারপতি জয়মাল্য প্রার্থীর ডিভিশন বেঞ্চ ।
নির্বাচনের ডামাডলে আরও একটু সময় চেয়ে নিলেন রাজ্যের অ্যাডভকেট জেনারেল । নির্বাচন ঘোষণার দেড় বছর আগে সময় পেলেও মুখসচিব কেন সিদ্ধান্ত নিতে পারেননি, প্রশ্ন ক্ষুব্ধ বিচারপতির ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

