এনআইএ-র এসপির সঙ্গে বৈঠক জিতেন্দ্র তিওয়ারির, দাবি কুনালের! তুঙ্গে তরজা

বিজেপির সঙ্গে যোগ রয়েছে এনআইএ-র । রবিবার এমনই বিস্ফোরক অভিযোগ তুলল তৃণমূল । তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, এনআইএ-র এসপি ধনরাম সিং-য়ের বাড়িতে বৈঠক সারেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ।

এনআইএ-র এসপি ধনরাম সিং-র বিরুদ্ধে উঠল অভিযোগ । সাংবাদিক বৈঠক করে এদিন কুণাল তৃণমূল নেতাদের নামের তালিকা এনআইএ-র হাতে তুলে দেওয়ার অভিযোগ আনেন ।

এদিন কুনাল সাদা প্যাকেটে লেনদেনের অভিযোগ তোলেন । তিনি বলেন এনআইএ কর্তার বাড়িতে যান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি । ভিজিটর্স বুক দেখিয়ে এমনটাই দাবি কুণাল ঘোষের ।

এদিন তিনি জানান, ২৬ মার্চ এনআইএ-র এসপি ধনরাম সিং-র বাড়িতে যান জিতেন্দ্র তিওয়ারি । তৃণমূল নেতাদের তালিকা তুলে দেওয়া হয় বলেও দাবি তুলেছেন তিনি । তাঁর আরও প্রশ্ন সাদা প্যাকেটে কি নেওয়া হয়েছে? এই বিষয়ে রাজ্য পুলিশ তদন্ত শুরু করুক এমনটাও বলেন তিনি । অন্যদিকে ধনরামের বিরুদ্ধে কমিশনে যাওয়া হবে বলেও জানান কুণাল । একই সঙ্গে তাঁর আর্জি অবিলম্বে সরিয়ে দেওয়া হোক ধনরামকে ।

এই বিষয়ে জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, তৃণমূলের ষড়যন্ত্র করা স্বভাব । তৃণমূলের আনা এই অভিযোগ যদি তাঁরা ৭ দিনের মধ্যে প্রমাণ করতে পারেন তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube