ভোটবঙ্গে জমজমাট হয়ে উঠেছে রবিবার । ভোটের প্রচার আবারও মাঠে নামলেন মোদী-মমতা । রবিবাসরীয় সকালে ধূপগুড়িতে প্রচার সারতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । অন্যদিকে পুরুলিয়ায় সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
রবিবার ধূপগুড়িতে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এদিন বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে সভা করার কথা রয়েছে তাঁর । তবে সভা করতে আসার আগে সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন তিনি । পোস্টে তিনি লেখেন, ‘TMC-র দুর্নীতি-অপশাসনে মানুষ ক্লান্ত । একমাত্র BJP পারে স্বপ্নপূরণ করতে ’
অন্যদিকে আজ পুরুলিয়ায় সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের । এদিন তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে প্রচার করার কথা রয়েছে তাঁর ।
তবে এই ভোটের ময়দানে পিছিয়ে নেই অন্যান্য দলগুলিও । ভোটপ্রচারে অধীর চৌধুরী বহরমপুরে আজ পায়ে হেঁটে প্রচার করতে বেরিয়ে পড়েন । পশ্চিম মেদিনীপুরের ঘাটালে রোড শো-র মাধ্যমে প্রচারে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

