বৃহস্পতিবার উত্তরবঙ্গে ছিল মুখ্যমন্ত্রীর জোড়া সভা । একটি সভা মাথাভাঙায় ও পরবর্তী সভা ছিল জলপাইগুড়িতে । এদিন ভোটপ্রচারে এবার পাখির চোখ উত্তরবঙ্গ । মাথাভাঙায় প্রার্থীর সমর্থনে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ার সমর্থনে সভা সারলেন তিনি ।
উত্তরবঙ্গে জোড়া সভা দিয়ে প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী । এদিন সভামঞ্চ থেকে আরও একবার কেন্দ্রকে নিশানা করলেন মমতা । মমতার নিশানায় কেন্দ্রীয় এজেন্সিগুলিও । সম্প্রতি বিধায়ক লাভলি মৈত্রের স্বামীকে অপসারন করার প্রসঙ্গে তিনি বলেন, ‘ওরা কি নির্বাচন কমিশনকেও কিনে নিয়েছে? যখন যাকে ইচ্ছে বদলি করে দিচ্ছে’ ।
পাশাপাশি এদিন উঠে আসে, সিএএ প্রসঙ্গও । স্থানীয়দের আবারও দিলেন সতর্কবার্তা । মুখ্যমন্ত্রী বলেন, ভারতের মত দেশে এক দেশ, এক ভোট চলতে পারে না । তার উপর জুড়েছে CAA, NRC । মাছের মাথা CAA, ল্যাজা হল NRC । আবেদন করলেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ । কন্যাশ্রী, রূপশ্রী কিছুই আর পাবেন না ‘।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

