ওয়াটগঞ্জে তরুণী খুনে এবার উঠে এল নয়া তথ্য । মাদক খাইয়ে তরুণীকে খুন করা হয়েছিল বলে জানা যায় । এমনই কথা উল্লেখ করা হয় ময়নাতদন্তের রিপোর্টে ।
তরুণীর দেহ উদ্ধার করে তা পাঠানো হয়েছিল ময়নাতদন্তের জন্য । আর তাতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য । ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয় , তরুণী মাদক খাওয়ানোর পর খুন করা হয় । তাঁকে খুন করে দেহাংশ ফেলে দেওয়ার অভিযোগ ওঠে । গলা কেটেই তরুণীকে খুন করা হয় বলে খবর । তবে প্রাথমিক অনুমান, মৃতদেহ ডোবানোর জন্য ধাতব বস্তু ব্যবহার করা হয় ।
ইতিমধ্যেই শনাক্ত করা হয়ে গিয়েছে তরুণীর দেহ । পরিচয় জানা গিয়েছে তরুণীর । জানা যায় নিহত তরুণীর নাম দুর্গা সরখেল । একই সঙ্গে জানা যায় বিগত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন খিদিরপুরের পদ্মপুকুরের বাসিন্দা ওই তরুণী ।
এরপর খাস কলকাতায় মহিলার দেহাংশ উদ্ধার করা হয় । ওয়াটগঞ্জে পরিত্যক্ত একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় তাঁর দেহাংশ । প্লাস্টিকে জড়ানো অবস্থায় ছিল তাঁর দেহাংশগুলি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

