নাকাশিপাড়ায় খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী!

নাকাশিপাড়ায় খুন করা হল তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীকে । ঘটনার পরই থানায় বিক্ষোভ দেখান এলাকার তৃণমূল কর্মীরা । এই ঘটনায় লোকসভা ভোটের আগে আবারো উত্তপ্ত নাকাশিপারা ।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যাচ্ছে বুধবার ঈদের বাজার করতে গিয়ে পরিবারের লোককে সঙ্গে নিয়ে বেথুয়াতে এসেছিলেন ৫০ বছর বয়সী জাহিদুল শেখ । এরপরে বাড়ি ফেরার সময় তাদের গাড়ি আটকায় কিছু দুষ্কৃতীরা । তাদেরকে বেধড়ক মারধর করা হয় বলে জানা যায় । একই সঙ্গে জাহিদুলকে কোপানো হয় বলেও অভিযোগ তোলা হয় ।

জাহিদুলকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । তবে কী কারণে তাঁর উপর হামলা চালানো হয় তা এখনও স্পষ্ট নয় । এই ঘটনায় রাতে থানায় বিক্ষোভ দেখান এলাকার তৃণমূল কর্মীরা । পরবর্তীতে প্রচুর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত নেমে পুলিশ দু’জন অভিযুক্তকে আটক করেছে বলে খবর । ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই ঘটনার পিছনে জমি সংক্রান্ত বিবাদ রয়েছে । তবে শুধু কি জমি না অন্য কোন শত্রুতা সেগুলো খতিয়ে দেখছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube