অস্বস্তিকর আবহাওয়া নাজেহাল বঙ্গবাসী

দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে । বৃহস্পতিবার থেকে তাপপ্রবাহ হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায় । শুক্রবার দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বীরভূম সহ আরও বেশ কিছু জেলায় তাপপ্রবাহ চলবে ।

শনিবার তাপপ্রবাহের সতর্কতা থাকছে দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম এবং কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে । রবিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপপ্রবাহ চলবে বলেই খবর ।

অন্যদিকে উত্তরবঙ্গে চলতি সপ্তাহের প্রায় প্রতিদিনই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে । পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে ।

বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে । আলিপুর আবহাওয়া দফতর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে লু এর সতর্কবার্তা জারি করেছে । কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube