এখনই বর্ধিত হারে টোল ট্যাক্স দিতে হচ্ছে না । টোল ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করতে পারবে না জাতীয় সড়ক মন্ত্রক । এই মর্মে নিষেধাজ্ঞা জারি করল জাতীয় নির্বাচন কমিশন ।
নতুন আর্থিক বর্ষ থেকে বর্ধিত হারে টোল ট্যাক্স কার্যকর করার কথা ছিল জাতীয় সড়ক কর্তৃপক্ষের । ২.৫৯ শতাংশ হারে টোল ট্যাক্স বৃদ্ধির কথা ছিল । কিন্তু আদর্শ আচরণবিধি জারি থাকায় ভোট শেষ না হওয়া পর্যন্ত বর্ধিত হারে টোল ট্যাক্স নেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন ।
ফলে আগামী ৪ জুন পর্যন্ত পুরনো হারেই টোল ট্যাক্স নিতে হবে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে । সাধারণত প্রতি কিলোমিটারে যাত্রীবাহী গাড়ির জন্য ২.১৯ টাকা টোল ট্যাক্স দিতে হয় । সেই হারেই আপাতত টোল ট্যাক্স নিতে হবে দেশজুড়ে ৮৫৫ টি টোল প্লাজাকে । ফলে আপাতত কিছুটা হলেও রেহাই পেল সাধারণ মানুষ থেকে বাণিজ্যিক গাড়িগুলি ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

