নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে করোনা সংক্রমণ রুখতে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। দেশ জুড়ে চলছে লকডাউনও। এমতাবস্থায় ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ শানালেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন তিনি ফের অভিযোগ জানান, করোনা সংক্রমণ রুখতে সরকারের তরফে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছেনা। তাঁর দাবি, মানুষের প্রাণ বাঁচানোর জন্য যে ভেন্টিলেটর ও সার্জিক্যাল মাস্কের প্রয়োজন তা ভারতের হাসপাতাল গুলির কাছে নেই।
সোমবার থেকে দেশের ৭৫ টি জেলায় লকডাউন ঘোষনা করা হয়েছে। করোনা মোকাবিলায় নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। কিন্তু এদিন রাহুল গান্ধী দাবি করেন, এই ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে মুক্ত রাখতে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে হু। কিন্তু কেন্দ্র সরকার তা বিলি করতে গড়িমসি করছে। যাকে ‘অপরাধমূল ষড়যন্ত্র’ হিসেবে গন্য করা যেতে পারে। এদিন মোদীর উদ্দেশ্যে রাহুল প্রশ্ন ছুঁড়ে দেন, “মাননীয় প্রধানমন্ত্রী ভারতের অভ্যন্তরে প্রতিটি রাজ্যে মানুষের কাছে মাস্ক রপ্তানি হতে এত দেরি হল কেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ মাস্ককে প্রয়োজনীয় বলে ঘোষণা করার পরও তা বিতরণ করতে ১৯ মার্চ পর্যন্ত কেন সময় নেওয়া হল? এটা কেন করা হল? মানুষের প্রাণ নিয়ে কি এটা খেলা করা নয়? এই কাজটা কি অপরাধমূল ষড়যন্ত্র?” ২৭ ফেব্রুয়ারী ‘হু’-এর তরফে একটি নির্দেশিকা জারি করা হয়, যেখানে জানানো হয় দিনকয়েকের মধ্য়েই মাস্ক ও প্রয়োজনীয় ওষুধপত্রের চাহিদা চূড়ান্ত ভাবে বেড়ে যাবে। এরপরেই রাহুল গান্ধী একটি রিপোর্ট প্রকাশ্যে আনেন। যার ভিত্তিতে রাহুল গান্ধী দাবি করেন, জনতা কারফিউ ঘোষণার পরেই ১৯ মার্চ ভারত সরকার সকল প্রয়োজনীয় দ্রব্য রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

