নিউজটাইম ওয়েবডেস্ক :
কোভিড-১৯ সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।এই ব্যবস্থা সুষ্ঠু ভাবে সফল করতে কড়া নির্দেশ জারি করল কেন্দ্র। নির্দেশ অমান্য করলে শাস্তি হিসেবে কারাদণ্ড এবং জরিমানা হতে পারে বলে জানানো হয়েছে। করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সমস্ত রাজ্যে সোমবার বিকেল থেকে লকডাউন কার্যকর করেছে সরকার। রবিবার থেকে পশ্চিমবঙ্গ-সহ রাজ্য সরকারগুলি দ্রুত পরিবহণ এবং অপ্রয়োজনীয় পরিষেবা বন্ধ রাখার পর লকডাউন বলবৎ করার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্র থেকে বার্তা দেওয়া হয়েছে, রাজ্য সরকার যেন মহামারী দমন আইন এবং ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা অমান্যকারীর বিরুদ্ধে কড়া হাতে ব্যবস্থা নেয় । ১৮৯৭ সালে ব্রিটিশ আমলে চালু হয় এই মহামারী দমন আইন জারি হয়,সেই আইন অনুযায়ী, ‘এই আইনে উল্লিখিত নিষেধাজ্ঞা বা আদেশ অমান্য করলে যে কোনও ব্যক্তিকে অপরাধী হিসেবে গণ্য করা হবে এবং ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় শাস্তি প্রদান করা হবে।’ এই আইনে নিষেধাজ্ঞা অমান্যকারীর বিরুদ্ধে পদক্ষেপের ক্ষমতা দেওয়া হয়েছে সরকারি কর্মচারীদের। সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

