ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান । রিখটার স্কেল অনুযায়ী বুধবার সকালের এই ভুমিকম্পের তীব্রতা ছিল ৭. ২ । সেই দেশের প্রশাসন সূত্রে জানা যায়, ভুমিকম্পের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি ।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, ভূমিকম্পের জেরে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ৪ জনের, আহত হয়েছে আরও বহু মানুষ । তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে । আজকের এই ভূমিকম্পের উৎসস্থল ছিল তাইওয়ানের দক্ষিণে হুয়ালিয়েন সিটি থেকে ১৮ কিলোমিটার দূরে ভূগর্ভ থেকে ৩৪.৮ কিলোমিটার গভীরে । সূত্রের খবর, হুয়ালিয়েন সিটির পাহাড়ি অঞ্চলেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয় ৪ জনের । আহত হয়েছেন কম্পক্ষে ৫০ জন ।
ভূমিকম্পের জেরে তাইওয়ানের রাজধানী তাইপেইয়ে ভেঙে পড়ে বেশ কিছু বাড়ি । এরই মধ্যে জারি করা হয়েছে সুনামির সতর্কতা । সুনামির সতরকতা জারি করা হয়েছে ফিলিপিন্সেও; একই সঙ্গে সেখানকার উপকূলবর্তী অঞ্চল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশও জারি করা হয়েছে বলে খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

