সোমবার সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে আনা হল শেখ শাহজাহানকে । সিবিআই-এর পর এবার ইডি নিজেদের হেফাজতে নিল সন্দেশখালি কাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহানকে ।
রেশন দুর্নীতি মামলায় ৫ই জানুয়ারি শেখ শাহজাহানের সন্দেশখালির বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা । এরপর তাঁকে একাধিকবার ইডি দফতরে হাজিরার নোটিশ পাঠালেও নোটিশের সাড়া দেয়নি শেখ শাহজাহান । এক কথায় গা-ঢাকা দিয়েছিল সে ।
অবশেষে ৫৫ দিন পর রাজ্য পুলিশ গ্রেফতার করে । এরপরই রাজ্য পুলিশের তদন্তের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয় ইডি ।সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত । সিবিআই হেফাজত শেষে বর্তমানে জেল হেফাজতে ছিল শেখ শাহজাহান ।
আদালতের অনুমতি নিয়ে শনিবার বসিরহাট জেলে শেখ শাজাহানকে জিজ্ঞাসাবাদ করতে যায় ইডি । জিজ্ঞাসাবাদ শেষে তদন্তে অসহযোগিতার অভিযোগে শেখ শাজাহানকে গ্রেফতার করে ইডি । সোমবার ইডির বিশেষ আদালতে তোলা হয় তাঁকে । ১৩ই এপ্রিল পর্যন্ত তাঁকে ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত । এরপর শাহজাহানের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে তাঁকে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

