শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে সোমবার নগর দায়রা আদালতে আবেদন জানাল ইডি । ইডির বিশেষ আদালতে সেই আবেদন ইতিমধ্যেই মঞ্জুর করেন বিচারক ।সোমবার বিকেল ৪ টের মধ্যে শেখ শাহজাহানকে আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারক ।
ইডি সূত্রের দাবি, শাহজাহানকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় সে সহযোগিতা করেনি । তাই তাঁকে হেফাজতে নেওয়া প্রয়োজন বলে আদালতে জানায় ইডি । পাশাপাশি জানা যায় রেশন বণ্টন দুর্নীতি ছাড়াও নতুন করে জমি দখল এবং ইডি অধিকারিকদের মারধরের মামলা চালু করা হয়েছে ইডি-র পক্ষ থেকে । এবার সেই মামলায় শাহজাহানকে গ্রেফতার করতে চায় ইডি । আজ বসিরহাট আদালতে আর্জি জানাবে ED
শাহজাহানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি । প্রসঙ্গত শনিবার ইডি-র হাতে গ্রেফতার হয় শাহজাহান । বেআইনি ব্যবসা থেকে কীভাবে কোটি টাকা অর্জন করল সন্দেশখালির বেতাজ বাদশাহ? সূত্রের দাবি, সেই তথ্য পেতেই করতে চায় জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

