খোদ মেয়রের এলাকায় ভাঙল বাড়ি । চেতলায় ফের ভেঙে পড়ল আরও একটি বাড়ির একাংশ । রবিবার আবার ঘটল বিপত্তি ।এদিনের ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলেই জানা যায় ।
রবিবার ভোর ৪টে নাগাদ কলকাতার চেতলা অঞ্চলে ভেঙে পড়ল বাড়ির কার্নিশ । তিনতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে এদিন । সেই কার্নিশ ভেঙে পড়ে লাগোয়া ফুটপাথে ।
ভোরবেলায় এই ঘটনা ঘটায় হতাহতের কোনও খবর নেই । তবে বারান্দার কার্নিশ ভেঙে পড়ে একটি গাড়ির ওপর ; ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি । ভোরবেলা রাস্তা ফাঁকা থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে এদিন ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

