ইএম বাইপাসের উপর দিয়ে মেট্রো লাইনের কাজ নিয়ে আবারও শুরু হল সংঘাত । মেট্রোর কাজ নিয়ে শনিবার রাজ্যের বিরুদ্ধে আনা হল অসহযোগিতার অভিযোগ ।
নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো লাইনের কাজে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল মেট্রো কর্তৃপক্ষ । তাঁদের দাবি, দ্রুত কাজ শেষ করার জন্য ইএম বাইপাসে যান নিয়ন্ত্রণ করা প্রয়োজন । কিন্তু একাধিক বার সেই নিয়ে আবেদন জানানো হলেও রাজ্যের পক্ষ থেকে কোনও সাড়া মেলেনি ।
বৃহস্পতিবার এবং শুক্রবার নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইন পরিদর্শন করেন কমিশনার রেলওয়ে সেফটি । দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেন তিনি । এই বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের দাবি, এর জন্য ইএম বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করা প্রয়োজন রয়েছে । তা নিয়ে একাধিকবার কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগে চিঠি লিখেও সাড়া মেলেনি ।
রাজ্য সরকারের সদিচ্ছার অভাবেই নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর লাইন তৈরির কাজ সম্পূর্ণ করা যাচ্ছে না বলে অভিযোগ তোলা হয় মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে । কবে কাটবে এই মেট্রো জট? অপেক্ষায় রয়েছেন রাজ্যবাসী ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

