বহরমপুরে দোল উৎসবে হাজির তৃণমূল প্রাথী ইউসুফ পাঠান । সোমবার দুপুরে বহরমপুর পৌরসভার ১৮ নং ওয়ার্ডের রতন শিশু উদ্যানে দোল উৎসব উপলক্ষে দোল যাত্রায় সামিল হলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান ।
এদিন তৃণমূল প্রাথীর সাথে উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নাড়ুগোপাল মুখার্জী । তা ছাড়াও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কর্মীরা । দোল যাত্রায় ইউসুফ পাঠানকে পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষজন । এদিন ইউসুফ পাঠানকে সামনে পেয়ে তাঁর অটোগ্রাফ ও সেলফি তুলতে ব্যস্ত ছিলেন সাধারণ মানুষজন ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

