ম্যাচ জিতিয়েও নির্লিপ্ত রাসেল

এবারের আইপিএলে শুরু থেকেই চেনা ফর্মে আন্দ্রে রাসেল । শনিবার কেকেআরের ম্যাচ জয়ের নায়ক নিঃসন্দেহে তিনিই । তাঁর বিধ্বংসী ইনিংসের সুবাদেই স্কোরবোর্ডে ২০০-র বেশি রান তুলতে পেরেছিল কলকাতা নাইট রাইডারস । গড়েছেন রেকর্ডও । নবম ক্রিকেটার হিসেবে আইপিএলে ২০০টি ছক্কা হাঁকানোর মাইলফলক স্পর্শ করেছেন । তবে বাকিদের থেকে কম বল খেলে ২০০ ছক্কার নজির গড়লেন ক্যারিবিয়ান তারকা । তবে তারপরও নির্লিপ্ত রাসেল ।

ম্যাচ শেষে জানালেন, বোলাররা তাঁর বিরুদ্ধে পরিকল্পনা করে মাঠে নামলেও, তিনি আগে থেকে কিছু ভাবেন না । মাঠে নেমেই ইনিংসটা নিজের মতো সাজিয়ে নেন । এদিন তেমনই করেছেন । ম্যাচ শেষে ফিল সল্টের মুখেও শোনা গেল রাসেল বন্দনা । কেকেআরে এটা সল্টের প্রথম মরসুম হলেও দ্য হান্ড্রেড টুর্নামেন্টে রাসেলের সঙ্গে একই দলে খেলেছেন ফিল সল্ট । তাই রাসেলকে তিনি ভালোভাবেই জানেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube