সোমবার আইপিএলে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু । সামনে পঞ্জাব কিংস । দুই দলেরই চলতি আইপিএলে এটা দ্বিতীয় ম্যাচ । তবে আরসিবি প্রথম ম্যাচে হারলেও জয় পেয়েছে শিখর ধাওয়ানের পঞ্জাব । কাজেই চিন্তা আছে বেঙ্গালুরু শিবিরে ।
সোমবার ঘরের মাঠে খেলার অ্যাডভান্টেজ পুরোদমে কাজে লাগাতে মরিয়া বিরাট, ডু প্লেসি, সিরাজরা । এই ম্যাচে দলে বেশ কয়েকটি পরিবর্তনও করা হতে পারে । সিএসকের বিরুদ্ধে প্রথম ম্যাচে চুড়ান্ত হতাশ করেছেন বোলাররা । কাজেই বোলিং বিভাগে পরিবর্তন করা হতে পারে । আলজারি জোসেফের পরিবর্তে দেখা যেতে পারে লকি ফার্গুসনকে । তবে পঞ্জাব দলে বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

