লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে আরও কেন্দ্রীয় বাহিনী

আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী । রবিবার এমনটাই জানাল নির্বাচন কমিশন । ইতিমধ্যে রাজ্যে এসে গিয়েছে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আরও ২৭ কোম্পানি বাহিনী আসতে চলেছে এই রাজ্যে ।

১৪টি জেলার জন্য থাকছে ১৫ কোম্পানি সিআরপিএফ । ৫টি জেলার জন্য থাকবে ৫ কোম্পানি বিএসএফ । অন্যদিকে ৭টি জেলার জন্য ৭ কোম্পানি সিআইএসএফ জওয়ান আনা হবে ।

তবে প্রথম দফায় জে ৩ কেন্দ্রে নির্বাচন হতে চলেছে সেক্ষেত্রে কত বাহিনী লাগবে তা এখনও পর্যন্ত স্পষ্ট করে জানানো হয়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে । একই সঙ্গে জানা যায়, প্রতিটি বুথে হাফ সেকশন অর্থাৎ ৪ জন করে বাহিনী রাখার কতাহ বলা হয়েছে । তবে কত সংখ্যক বাহিনী পাওয়া যাবে সেই বিষয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube