মহুয়া মৈত্রর কার্যালয়ে সিবিআই হানা!

ঘুষকাণ্ডে আরও চাপে মহুয়া মৈত্র । কলকাতার বাড়ির পর এবার কৃষ্ণনগরে সিবিআই । শনিবার কৃষ্ণনগরে মহুয়া মৈত্রর সাংসদ কার্যালয়ে পৌঁছল সিবিআই-এর ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ।

এদিন সকাল থেকেই আলিপুরে তাঁর বাবার নামাঙ্কিত ফ্ল্যাটে সিবিআই তল্লাশি চালায় । এর মধ্যেই কৃষ্ণনগর সিদ্ধেশ্বরীতলা সাংসদ কার্যালয় সিবিআই আধিকারিকরা এলেন । ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে কার্যালয়টি । সেখানে মোতায়েন করা রয়েছে কেন্দ্রীয় বাহিনী ।

প্রসঙ্গত, সকালেই মহুয়ার বাবার ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় সিবিআই । আলিপুরে ৭ ঘণ্টা ধরে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube