‘গুরুতর’ অভিযোগে আবারও বিপাকে মহুয়া মৈত্র!

লোকসভা নির্বাচনের আগে ফের বিপাকে পড়লেন মহুয়া মৈত্র । মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হল । এবার এমনই নির্দেশিকা জারি করল লোকপাল ।

এবারের লোকসভা নির্বাচনে আবারও কৃষ্ণনগর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন মহুয়া । গত বছরই তাঁর বিরুদ্ধে সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ সামনে এসেছিল । লোকপালের নির্দেশিকায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘গুরুতর’ বলে বর্ণনা করা হয় বলে জানা যায় । এই নিয়েই তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল ।

মহুয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন মামলার উল্লেখ করা হয়েছে । এই মামলায় সিবিআইকে ২০(৩-এ) ধারার অধীনে তদন্তের নির্দেশ দেওয়া হয় । একই সঙ্গে জানা যায়, এই নির্দেশের ৬ মাসের মধ্যে তদন্তের রিপোর্ট দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে । পাশাপাশি প্রতি মাসে তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে সিবিআইকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube