পরবর্তী ডিজির পদে সঞ্জয় মুখোপাধ্যায়ের নামেই সিলমোহর নির্বাচন কমিশনের

২৪ ঘন্টার মধ্যেই সরলেন সহায়! সোমবার অন্তর্বর্তী ডিজির দায়িত্ব পেয়েছিলেন বিবেক সহায় । ২৪ ঘন্টা কাটতে না কাটতেই মঙ্গলবার তাঁর জায়গায় রাজ্য পুলিশের দায়িত্বভার সামলাতে চলেছেন সঞ্জয় মুখোপাধ্যায় ।

রাজ্য পুলিশের পরবর্তী ডিজির দায়িত্বভার দেওয়া হল সঞ্জয় মুখোপাধ্যায়কে । আজ বিকেল ৫ টার মধ্যে দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হল তাঁকে । রাজীব কুমারের অপসারনের পর অন্তর্বর্তী ডিজি হিসেবে দায়িত্ব দেওয়া হয় বিবেক সহায়কে । তবে একদিনের মধ্যে অন্তর্বর্তী ডিজিকে সরিয়ে নিযুক্ত করা সঞ্জয় মুখোপাধ্যায়কে । ১৯৮৯ সালের আইপিএস বর্তমানে রয়েছেন দমকলের ডিজির দায়িত্বে ।

সোমবার অপসারিত হয়েছিলেন প্রাক্তন ডিজি রাজীব কুমার । তারপর নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ৩টি নামের তালিকা পাঠায় রাজ্য । সেই তালিকায় ছিল বিবেক সহায়, সঞ্জয় মুখোপাধ্যায় ও রাজেশ কুমারের নাম । সেই তালিকায় থাকা সঞ্জয় মুখোপাধ্যায়ের নামেই সিলমোহর দিল নির্বাচন কমিশন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube