প্রথম খেতাবের স্বাদ

মেয়েদের হাতধরে এল প্রথম ট্রফি। ২০০৮ সাল থেকে রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, বিরাট কোহলিরা যা পারেননি সেটাই করে দেখালেন স্মৃতি মন্ধানা । আরসিবির ১৭ বছরের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসাবে খেতাব জিতলেন স্মৃতি মন্ধানা ।

প্রথম শিরোপা এনে দিলেন বেঙ্গালুরুর ফ্র‍্যাঞ্চাইজিকে । মহিলাদের প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরসুমেই খেতাব ঘরে তুলল আরসিবি । স্মৃতি, রিচাদের জয়ের আনন্দে সামিল হলেন বিরাট কোহলিও । মাঠে না থাকলেও ভিডিও কলে মহিলা ব্রিগেডের আনন্দে সামিল হলেন কিং কোহলি ।

সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় স্মৃতি মন্ধানার দলকে শুভেচ্ছাও জানালেন বিরাট । শুভেচ্ছা জানিয়েছেন এবি ডেভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল থেকে আরসিবি পুরুষ দলের বর্তমান অধিনায়ক ফাফ ডু প্লেসি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube