বিশ্বকাপে বিরাটকে চান রোহিত?

টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কোন মূল্যে বিরাট কোহলিকে চান রোহিত শর্মা । দাবি ৮৩-র বিশ্বকাপে জয়ী ক্রিকেটার কীর্তি আজাদের । বিরাটকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার স্কোয়াডে দেখা যাবে কি না তা নিয়ে জল্পনা অব্যাহত ।

শোনা যাচ্ছে বোর্ড এবং নির্বাচকদের একাংশ বিরাটকে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে চাইছেন না । সেই খবর ইতিমধ্যেই অধিনায়ক রোহিত শর্মার কানেও পৌঁছে গিয়েছে । এরপরই নাকি বোর্ড সচিব জয় শাহকে রোহিত জানিয়েছেন কুড়ি বিশের বিশ্বকাপে কোহলিকে যে কোনও মূল্যে দলে চান তিনি । এক সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যামে এমনটাই দাবি করছেন কীর্তি আজাদ ।

পাশাপাশি দল গঠনের বিষয় বোর্ড কর্তাদের হস্তক্ষেপও মেনে নিতে পারেননি তিনি । বিষয়টি নির্বাচকদের অধীনেই থাকা উচিত বলে মনে করছেন কীর্তি আজাদ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube