গার্ডেনরিচের বিপর্যয়ে বাড়ল মৃতের সংখ্যা!

নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে আরও বাড়ল নিহতদের সংখ্যা । কলকাতার গার্ডেনরিচ অঞ্চলে রবিবার ঘটে যায় ভয়াবহ বিপর্যয় ।

এদিনের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪ । এসএসকেএম হাসপাতালে নিয়ে আসার পর ট্রমা কেয়ার সেন্টারে তিনজনকে ভর্তি করা হয় । হাসপাতাল সূত্রে জানা যায়, তারপরেই তাদের পরীক্ষা নিরীক্ষার পর তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।

নিহতদের নাম সামা বেগম; তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর; হাসিনা খাতুন, তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর । তাঁদেরকে গার্ডেনরিচের স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল । সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করা হয় ।

অপরদিকে এসএসকে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসার পর বছর ৩৪-এর আকবর আলি ও বছর ২৪-এর রিজওয়ান আলমকে মৃত বলে ঘোষণা করা হয় ।

স্থানীয় হাসপাতালে মৃত্যু হয়েছে ১৯ বছর বয়সী মহম্মদ ওয়াসিকের । এদিনের ঘটনায় মৃত্যু হয় মহম্মদ ইমরান ও মহম্মদ রমজান আলি নামে আরও দু’জনের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube