ভেঙে পড়ল বহুতল, কী জানালেন মেয়র?

রবিবার রাত ১২টা নাগাদ কলকাতার গার্ডেনরিচ অঞ্চলে ভেঙে পড়ে একটি নির্মীয়মাণ বহুতল । ঘটনাটি ঘটে কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের ফতেপুরে । নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে আজহার মোল্লা বাগান এলাকার একাধিক ঝুপড়ি বাড়ির উপর । এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা ।

এই ঘটনায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, ‘আজাহার মোল্লা বাগানে ভয়াবহ দুর্ঘটনায় একটি নির্মীয়মান চারতলা বাড়ি ভেঙে পড়েছে । রাত বারোটা সাড়ে বারোটা থেকে আমি এবং দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে উপস্থিত রয়েছি । উদ্ধারকাজ এখনও চলছে। যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন তাঁদের দু-একজনের সঙ্গে কথা হয়েছে । তাঁদের অক্সিজেন ও খাবার দেওয়া হয়েছে । প্রায় ২২ জন আটকে ছিলেন । মোট ১৩ -১৫ জন উদ্ধার হয়েছেন’ ।

এদিন তিনি আরও জানান, ‘স্থানীয় হাসপাতালে সাতজন ভর্তি রয়েছেন । তবে ইতিমধ্যেই দু’জন মারা গেছেন । ধ্বংসস্তূপের নিচ থেকে আরও মৃতদেহ বের হওয়ার আশঙ্কা রয়েছে’ ।

তবে এদিন উঠে আসে বেআইনি নির্মাণের প্রসঙ্গ । এই বিষয়ে মেয়র বলেন, ‘এটা বেআইনি বাড়ি তৈরি হচ্ছিল , আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব’ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube