নিউজটাইম ওয়েবডেস্ক : ফের করোনার বলি বিহারের এক যুবক। কলকাতা থেকে দিন দুই আগে বিহারের মুঙ্গেরে ফিরেছিলেন ওই যুবক। চিকিৎসায় প্রাথমিকভাবে তাঁর কিডনি বিকল হয়ে যাওয়ার কারনে মৃত্যু হয়েছে বলে জানা গেলেও পরে ওই বছর ৩৮-এর যুবকের শরীরে মিলেছে করোনার জীবানু।ভারতে একের পর এক বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।
সারা দেশ জুড়ে এখন আতঙ্কের একটাই নাম, করোনা ভাইরাস। সরকারের তরফেও বারে বারে জারি করা হচ্ছে সতর্ক বার্তা। এখনও পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৭। আক্রান্তের সংখ্যা ৩০০-এর বেশি। গত ৪৮ ঘন্টায় উল্লেখযোগ্য ভাবে বেড়েছে আক্রান্তের সংখ্যা। যা স্বাভাবিক ভাবেই চিন্তায় ফেলেছে প্রশাসন থেকে শুরু করে দেশের মানুষকে। প্রথম দিকে বিদেশ থেকে আসা ভারতীয়দের শরীরে করোনা সংক্রমণ মিললেও পরে আরও দুজনের শরীরে এই ভাইরাসের জীবানু মিলেছে, ইতিমধ্যে যাদের বিদেশ থেকে ফেরার কোন খবর নেই। এর ফলে স্পষ্ট হয়েছে শুধুমাত্র বিদেশেই নয় এদেশেও ভাইরাসের সংক্রমণ ঘটেছে। এই খবর প্রকাশ্যে আসতেই দেশবাসীর মধ্যে আরও বেড়েছে আতঙ্ক। যাতে সংক্রমণের শৃঙ্খল ভাঙা যায় তাই রবিবার জনতা কারফিউয়ের আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা রুখতে রবিবার, ৩১ মার্চ পর্যন্ত সমস্ত প্যাসেঞ্জার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এছাড়া পুদুচেরিতেও জারি করা হয়েছে ১৪৪ ধারা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

