নিউজটাইম ওয়েবডেস্ক :
অবশেষে মিলল বহু প্রতিক্ষিত পদক্ষেপের সংবাদ । কলকাতা ৭৫টি জেলাকে লকডাউনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ভারতে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে ক্রমশ। পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। রবিবার সারা দেশজুড়ে চলছে ‘জনতা কারফিউ’। আর তার মধ্যেই পশ্চিমবঙ্গ সরকারকে কেন্দ্রের তরফে সুপারিশ করা হয়েছে, লক ডাউন করে দেওয়া হোক কলকাতাকে। আর এই পরিস্থিতিতেই সোমবার বিকেল ৪টে থেকে কলকাতা সহ রাজ্যের সমস্ত পুর অঞ্চল লকডাউনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ।আগামী ৩১ মার্চ পর্যন্ত লক ডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র মিলবে অত্যাবশ্যকীয় পণ্য. জারি থাকবে জরুরি পরিষেবা .
দেশের সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই এই প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। অন্যদিকে কোভিড-১৯ এর মোকাবিলায় লকডাউন ঘোষণা করেছে পঞ্জাব সরকার। ৩১ মার্চ পর্যন্ত সেখানে লকডাউন ঘোষণা করা হয়েছে। রবিবার দেশজুড়ে পালিত হচ্ছে জনতা কারফিউ। এরই মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

