ডার্বিতে প্রথমার্ধে ঝড় তুললেও দ্বিতীয়ার্ধে ওভাবে গুটিয়ে গেল কেন মোহনবাগান? এই আলোচনায় সবুজ মেরুন কোচ হাবাসের বক্তব্য, এটা ঠিক প্রথমার্ধে যেভাবে তাঁরা খেলেছেন, তাতে পাঁচ কেন আরও বেশি গোল হতে পারত । দ্বিতীয়ার্ধে কেন গোটা দল রক্ষণাত্মক হয়ে গেল সেটা তিনি জানেন না । বিরতিতে তিনি নাকি ফুটবলারদের বলেছিলেন, আক্রমণাত্মক খেলেই ইস্টবেঙ্গলকে চাপে রাখতে । মেনে নিলেন, আরও পরিশ্রম করতে হবে । আরও উন্নতির প্রয়োজন । শুভাশিস বসু অবশ্য জানান, তিন গোলে এগিয়ে থাকায় রক্ষণে নজর দেওাটা স্ট্র্যাটেজির অঙ্গ ছিল ।
ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত অবশ্য আফসোস করছেন, দ্বিতীয়ার্ধে যেভাবে তাঁরা প্রত্যাবর্তন করেছেন তাতে যে সুযোগ তৈরি হয়েছিল, তাতে দ্বিতীয় গোলটা পেয়ে গেলে মোহনবাগান সমস্যায় পড়ত ।
তাঁর গায়ে রক্ষণাত্মক কোচের তকমা পড়ে গিয়েছে । হাবাস কিন্তু প্রতিবাদ করে জানালেন, এখন তো তাঁর দল আক্রমণাত্মক ফুটবল খেলছে, তবু কেন এই প্রশ্ন উঠছে । আগেই এমনই আক্রমণাত্মক ফুটবল খেলেছে, তাঁর দল । আসলে প্রয়োজন ও সময় বুঝে খেলার ধরণ বদলায় । টানা নব্বই মিনিট বা গোটা মরসুম একই রকম আক্রমণাত্মক খেলে যাওয়া সম্ভন নয় । সময় বুঝে নিজেদের বদলাতে হয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

